1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে সালিশ বৈঠকে মাদক চালানের ক্ষতিপূরণের দাবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

চুনারুঘাটে সালিশ বৈঠকে মাদক চালানের ক্ষতিপূরণের দাবি

নিজস্ব প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫০৮ বার

হবিগঞ্জ চুনারুঘাটে মারামারির ঘটনার আপোষ মীমাংসা করার সময় মাদক চালানের ক্ষতিপূরণ দাবি করেছে রজব আলী (৩৫) নামের এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার বাগাডাইয়া গ্রামে।

জানা যায়, দুই অক্টোবর দুপুর সাড়ে বারোটায় ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হকের উপর দুর্বৃত্ত হামলা চালায় একই গ্রামের মৃত খুরশিদ আলীর পুত্র রজব আলী (৩৫) তার ভাই মকছুদ আলী সহ আরো কয়েকজন। এতে আব্দুল হক আহত হয়। দুর্বৃত্তরা আব্দুল হকের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

আশপাশের লোকজন আহত অবস্থায় আব্দুল হককে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। ঘটনাটি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করলে ওইদিনই বেলা আড়াইটার দিকে চুনারুঘাট থানার এসআই এআই কে সম্রাট, রজব আলীর বসতঘর তল্লাশি করে আব্দুল হকের মোটরসাইকেলটি উদ্ধার করেন। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান শাফু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আব্দুল হক বাদী হয়ে ৪জনকে আসামি করে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্তে আসলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিশে নিষ্পত্তি করবেন বলে সময় চেয়ে নেন। এর প্রেক্ষিতে ৭ অক্টোবর বাদ আসর আব্দুল হকের বাড়িতে সালিশ বৈঠক বসে। এ বৈঠকে উপস্থিত ছিলেন, ওই গ্রামের মুরুব্বী রমিজ মিয়া, জমির আলী, ফারুক মিয়া, কাশেম মিয়া, হারিচ মিয়া, হোসেন আলী, নূর মোহাম্মদ, রিপন মিয়া, হায়দার আলী, রিমু মিয়া সহ আরো অনেকেই।

সালিশে উপস্থিত একাধিক ব্যক্তি মারফত জানা যায়, সালিশে আব্দুল হককে আঘাত করায় উপস্থিত মুরুব্বিয়ানরা তার চিকিৎসা খরচ বাবদ পাঁচ হাজার টাকা রজব আলীকে দিতে বল্লে সে অসম্মতি জানায়। রজব আলী বলে আব্দুল হক তার ২৬ হাজার টাকার গাজার চালান পুলিশকে ধরিয়ে দিয়েছে। পাঁচ হাজার বাদ দিলেও সে আরো ২১ হাজার টাকা পায়।

রজব আলীর কথা শুনে উপস্থিত মুরুব্বীরা ক্ষোভ প্রকাশ করেন। এবং তারা বলেন, আমরা ঝগড়ার মীমাংসা করতে বসেছি। মাদকের বিচার করার এখতিয়ার আমাদের নেই। পরে মুরুব্বীয়ানরা আব্দুল হকের কাছে রজব আলীর পূর্বের লেনদেনের নয় হাজার টাকা পাওনার ভিত্তিতে ৫ হাজার টাকা চিকিৎসা খরচ বাবদ বাদ দিয়ে বাকি চার হাজার টাকা আব্দুল হককে পরিশোধ করতে বল্লে আব্দুল হক তা না মানায় বিষয়টি আর নিষ্পত্তি হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net