1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময় 

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩০১ বার

চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর।
নিহত মো. জাকারিয়া(৩৩) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামের মো. ইসমাইলের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ২৮ই অক্টোবর সন্ধ্যার সময় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু জাকারিয়া ও মিজানুর রহমান চট্টগ্রাম শহর থেকে পটিয়া বাইপাস সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন কক্সবাজার থেকে ছেড়ে আসা চেয়ারকোচ বাসটি বাইপাস সড়কের বড়ুয়া পাড়ায় আসলে বাসটির গতি নিয়ন্ত্রন করতে না পেরে মোটর সাইকেল কে সামনে থেকেই ধাক্কা দেই। মোটর সাইকেলে থাকা দুই বন্ধু জাকারিয়া ও মিজানুর রহমান বাসটির নিচে পড়ে যায়।

ঘটনাস্থলেই জাকারিয়া মারা যান। এবং তার অপর বন্ধু মিজানুর রহমান কে গুরতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

পটিয়া ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসকে আটক করে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পটিয়া ট্রাফিক পুলিশের এসআই মো. কাদের জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় ঘাতক বাসটি আটক করেছে। হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net