1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলে আল্লামা বাবুনগরীর আহবান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলে আল্লামা বাবুনগরীর আহবান

কে এম ইউসুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩০৯ বার

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আগামীকাল ২ রা নভেম্বর সোমবার অনুষ্ঠিতব্য ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে হেফাজত নেতৃবৃন্দ ও সর্বস্তরের নবীপ্রেমিক তৌহিদি জনতার প্রতি আহবান জানিয়েছেন হেফাজত মহাসচিব, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন- বাংলাদেশ ৯০% মুসলমানের দেশ। এদেশের মানুষ নবীপ্রেমিক। দূতাবাস ঘেরাও কর্মসূচির মাধ্যমে আমরা ফ্রান্স সরকারকে জানিয়ে দিতে চাই যে, বিশ্বনবী সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের কলিজায় আঘাত লেগেছে। অনতিবিলম্ব এর জন্য বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে।

আল্লামা বাবুনগরী বলেন- আমাদের এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়।
এ আন্দোলন বিশ্বনবী সা.এর অবমাননাকারীদের বিরুদ্ধে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। হেফাজতে ইসলামের সকল আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হয়। তাই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারী নবীপ্রেমিক তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা হেফাজত নেতৃবৃন্দের কমান্ড মেনে একর্মসূচীতে শান্তিপূর্ণভাবে অংশ গ্রহণ করে দূতাবাস ঘেরাও কর্মসূচিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করবেন’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net