1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান চিকদাইর শাহদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খোন্দকার শাহাদাত হোসেনের ইন্তেকাল জানাযা শেষে দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

রাউজান চিকদাইর শাহদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খোন্দকার শাহাদাত হোসেনের ইন্তেকাল জানাযা শেষে দাফন সম্পন্ন

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৭৯ বার

রাউজান চিকদাইর শাহদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব খোন্দকার শাহাদাত হোসেনের দু”দফা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ১৯৮৪ সালে অনুন্নত ও শিক্ষায় পিছিয়ে থাকা এলাকার কথা চিন্তা করে বিশিষ্ঠ শিক্ষাবীদ আবুল ফজল ও তিনি এলাকার যুবকদের সমন্বয়ে শাহাদাৎ ফজল যুব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবং সে স্কুলের তিনি আজীবন দাতা সদস্য ছিলেন।

ইন্টার পাশ করা এই গুণী ব্যক্তি অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি লোন অফিসার হিসেবে দক্ষতার পরিচয় দিয়ে কতৃপক্ষের মন জয় করতে সক্ষম হন। পরে তিনি চাকুরী থেকে পদত্যাগ করে ব্যবসায় নিজেকে মনোনিবেশ করেন। এরপর বর্তমান জে.কে গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খান সহ তিনি জেএস লিমিটেড ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে খাতুন গঞ্জের আমির মার্কেটে যৌথ ব্যবসা শুরু করেন। পরবর্তী দুইজন একই মার্কেটে আলাদা আলাদা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে দুইজনই দেশের স্বনামধ্যন্য শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি জাতীয় পার্টির আমলে সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ঘনিষ্ঠজন হিসেবে সমগ্র চট্টগ্রামে পরিচিতি লাভ করেন। তার প্রথম সংসারে ২৩ বছর পর্যন্ত কোন ছেলে সন্তান না থাকায় তিনি পরবর্তী মুন্সিগঞ্জ জেলা থেকে দ্বিতীয় বিবাহ করেন। বর্তমানে স্ত্রী, ৩ ছেলে, এক মেয়ে রয়েছে তার। তিনি আমৃত্যু ইন্ডিয়ার আমুল (অগটখ) দুধ বাংলাদেশের আমদানিকারক ছিলেন। বর্তমানে তার ছেলেরা ব্যবসা প্রতিষ্ঠান গুলো পরিচালনা করছেন। উল্লেখ্য, খোন্দকার শাহাদাত হোসেন ৭০ বছর বয়সে শনিবার রাত ২টায় চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন।

দীর্ঘদিন তিনি হার্ট সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার ১২টা ৪৫ মিনিটে তার প্রতিষ্টিত শাহাদাত ফজল উচ্চ বিদ্যালয় ময়দানে প্রথম নামাজে জানাযা ও বেলা ২টায় চিকদাইর উচ্চ বিদ্যালয় ময়দানে তার ২য় দফা নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে। তিনি চিকদাইর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জামান খোন্দকার বাড়ীর হাজী এজহার মিয়ার প্রথম পূত্র।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।তার মৃত্যুতে শোক প্রকাশ করেন সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net