আবিদ হোসেন রাজু মনপুরা (ভোলা)
উপকুলের বয়াল ঘুর্ণিঝড় ৭০ এর ৫০ বছর পূর্তি ও প্রস্তাবিত উপকুল দিবসকে রাষ্টীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মনপুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে যুবরা।
প্রতিবছর উপকূলীয় অঞ্চলে নানা প্রাকৃতিক দূর্যোগ আঘাত হানে যার কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। তেমনি এক ঘটনা ঘটে ১৯৭০ সালের ১২ই নভেম্বর,ভোলা ঘূর্ণিঝড় নামক ঘূর্ণিঝড়। যার দাপটে বাংলাদেশে ১০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। তাই ১২ নভেম্বরকে জাতীয় ভাবে উপকূল দিবস হিসাবে দাবি জানাই মনপুরার যুবরা। যুবরা আজ রাস্তায় ও উপকূলীয় অঞ্চলে মানবন্ধন র্যালিসহ নানা কর্মসূচীর আয়োজন করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনপুরা প্রেস ক্লাবের সভাপতি ও হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন। আবিদ হোসেন রাজু ( আহ্বায়ক মনপুরা কমিটি, ইয়ুথ ফোরাম ফর সোশাল জাস্টিস), সহ আরো অনেক যুবরা ।
ঘূর্ণিঝড় আসলেই মনপুরার মানুষ ক্ষতির মুখে পরেন৷ আমরা ত্রাণ চাই না, বাঁচতে চাই। তাই যুবরা জোড়ালো ভাবে দাবি জানান ১২ নভেম্বর কে জাতীয়ভাবে উপকূল দিবস পালন করা ও সেদিন উপকূলীয় অঞ্চলে নানা কর্মসূচী পালন করা যাতে উপকূলবাসী তাদের চাহিদাগুলো তুলে ধরতে পারে।
তরুনরা আরো বলেন – বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ১৮৭৬, ১৯৯৬, ২০০৭ সালে সিডর ২০০৯ সালে আয়লাসহ ছোট বড় অনেক ঘূর্ণিঝড় আঘাত হানে উপকূলে যাতে লাখো লাখো মানুষের হতাহত প্রাণহানি সহ ফসলের ব্যপক ক্ষতিসাধন হয়। জলাবায়ু পরিবর্তনের কারনে একটা ঘূর্ণিঝড়ের রেশ কাটাতে না কাটাতে আরেকটা দূর্যোগ আঘাত হানে উপকূল অঞ্চলে। ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস থল নানা প্রাকৃতিক দূর্যোগ উপকূলীয় অঞ্চলের মানুষদের দারিদ্রতার চরম শিখরে নিয়ে গিয়েছে।