1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জ মুক্ত দিবসে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

গোপালগঞ্জ মুক্ত দিবসে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

সাবেত আহমেদ:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার

৫০-তম গোপালগঞ্জ মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধারা। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবু হোসেন, মোঃ আসাদুজ্জামান মোল্লা প্রমূখ। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে ৩’শ গেঞ্জি বিতরণ করা হয়।
এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net