1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৪ বার

রাশেদ আলী কাজকর্ম না করায় অভাবের কারণে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। ২০১৭ সালের ১৩ জানুয়ারি পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে গোলেছা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন রাশেদ আলী।

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাশেদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের ফজল হকের মেয়ে গোলেছা বেগমের বিয়ে হয় দিয়ারচর গ্রামের রিকশাচালক রাশেদ আলীর সঙ্গে। তাদের সংসারে তিন ছেলের জন্ম হয় ।

রাশেদ আলী কাজকর্ম না করায় অভাবের কারণে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। ২০১৭ সালের ১৩ জানুয়ারি পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে গোলেছা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন রাশেদ আলী।

এ ঘটনায় ওইদিনই শ্রীবরদী থানায় রাশেদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন গোলেছার বাবা ফজল হক।

পরদিন অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রাশেদ।

মামলার তদন্ত শেষে রাশেদকে একমাত্র আসামি করে একই বছরের ২৪ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই আক্তারুজ্জামান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রাশেদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট চন্দন কুমার পাল পিপি এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী।

এডভোকেট চন্দন কুমার পাল পিপি জানান, আমরা এ রায়ে সন্তুষ্ট।

আসামি পক্ষে ছিলেন এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমরা ন্যায়বিচার পাইনি, আমরা উচ্চ আদালতে আপিল করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net