1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় বাঁশখালীর মাছ ধরার ট্রলার ডাকাতি: ৭ দিনেও উদ্ধার হয়নি! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত 

ভোলায় বাঁশখালীর মাছ ধরার ট্রলার ডাকাতি: ৭ দিনেও উদ্ধার হয়নি!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ২৬২ বার

বঙ্গোপসাগরে (সুন্দর বন দ্বীপ এলাকায়) মাছ ধরতে যাওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের জাহিদুল হকের আ.এফ.বি মায়ের দোয়া-১ নামের মাছ ধরার ট্রলার (গভঃরেজিঃনং-১০৪৪৮, দুবলা বি.এল.সি নং- ৮৯৪) জলদস্যু কতৃক ডাকাতির স্বীকার হয়েছে।

গত ২৩ জানুয়ারি আনুমানিক রাত ৯ টার সময় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালীর আ.এফ.বি মায়ের দোয়া-১ ট্রলার, ভোলা জেলার নুরবাদের হাজির হাট রাস্তার মাথা এলাকার শফি মাঝির ট্রলার (রাজিয়া সুলতানা) সহ মোট চারটি ট্রলার একযোগে মাছ ধরার জন্য গেলে জলদস্যু কতৃক হামলা ও ডাকাতির শিকার হয়। এসময় মাছ ধরার জাল সহ ট্রলারে থাকা মালামাল চিনিয়ে নেয় জলদস্যুরা।

জলদস্যু কতৃক হামলার শিকার হওয়া আ.এফ.বি মায়ের দোয়া-১ ট্রলারের মালিক বাঁশখালী উপজেলার জাহিদুল হক এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ গত ২৩ জানুয়ারি আনুমানিক রাত ৯ টার সময় আমার মাছ ধরার ট্রলারটি সাগরের সুন্দরবন দ্বীপ এলাকায় মাছ ধরার সময় ভোলা জেলার নুরবাদের হাজির হাট রাস্তার মাথা এলাকার শফি মাঝির ট্রলার (রাজিয়া সুলতানা) সহ মোট চারটি ট্রলারে হামলা পূর্বক জলদস্যুরা আক্রমণ করে ট্রলারে থাকা মাছ ধরার মালামাল চিনিয়ে নেয়। যেখানে ৬টি বিথী জাল সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে য়ায়।’

তিনি আরো জানান ‘উক্ত মালামাল উদ্ধারের জন্য দুবল বন বিভাগ ও দুবলা কোস্ট গার্ডকে লিখিত ভাবে অবহিত করা করা হয়েছে।জলদস্যুরদের ট্রলার ক্রোক করে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে এবং জলদস্যুদের আইনের আওতায় আনার জন্য সংশ্লীষ্ট কতৃপক্ষের নিকট আবেদন করেছেনন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net