1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় উল্কা সংঘ'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুনামেন্ট উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার

রাঙ্গুনিয়ায় উল্কা সংঘ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুনামেন্ট উদ্বোধন

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩৩৫ বার

রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উল্কা সংঘের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চতুর্থ বারের মত উল্কা সংঘ এর উদ্যেগে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিবারাত্রি উপজেলার উল্কা সংঘের মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার নুরুল আলম।
প্রধান অতিথি ছিলেন (রাঙ্গুনিয়া-রাউজন সার্কেল) এএসপি আনোয়ার হোসেন শামীম।
বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আকাশ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার অন্যতম আস্থাবান ব্যক্তি আপনাদের রাঙ্গুনিয়ার সন্তান মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। রাঙ্গুনিয়ায় যেভাবে উন্নয়ন হয়েছে বাংলাদেশের অন্যকোনো উপজেলায় এভাবে উন্নয়ন সাধিত হয়নি।

তিনি বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও গতিশীল করতে হলে যুবকদের গুরুত্বপূর্ণ ভ্রমিকা রাখতে হবে। শেখ হাসিনা উন্নয়নের যে বাগান সাজাচ্ছেন যুবকদের সে বাগানের ফুলের সাথে তুলনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে যুবকদের বলেন তিনি। মাগরিবের পরে যুবকদের ঘরের বাইরে না থাকার জন্য অনুরোধ করেন এএসপি।

বৃহস্পতিবার দিবারাত্রি টুনামেন্টে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম ম্যাচে বাকলিয়া ক্লাব (১) কে ২-১ সেটে হারিয়ে জয় লাভ করে চুয়েট এস (১)। পরবর্তী ম্যাচে বাকলিয়া ক্লাব (২) কে ২-১ সেটে হারিয়ে জয় লাভ করে মহামুনি জনি জুটি।
শীতকালীন এ ব্যাডমিন্টন টুনামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করেছেন বলে জানান আয়োজক কমিটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net