1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করুন : নোয়াখালী বেগমগন্জে মাহফিলে আমীরে হেফাজত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করুন : নোয়াখালী বেগমগন্জে মাহফিলে আমীরে হেফাজত

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৪৯ বার

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও নাজেমে তা’লিমাত আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, কুরআনুল কারীম মানবজাতির জন্য একমাত্র সংবিধান।
যতদিন পর্যন্ত দেশে কুরআনের অনুশাসন কায়েম হবে না এবং কুরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে না, ততোদিন পর্যন্ত দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। কুরআনের অনুশাসন ছাড়া কস্মিনকালেও দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভবও নয়।

বুধবার (২০ জানুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলার উদ্যোগে বেগমগঞ্জ স্টেডিয়াম মাঠে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আল্লামা বাবুনগরী বলেন- হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রহ. কুরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন তাই তাঁর শাসনামলে সর্বত্র শান্তি-শৃঙ্খলা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিলো। মানুষের মধ্যে ইনসাফ কায়েম হওয়ার পাশাপাশি পশুপাখির মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিলো। ওমর ইবনে আব্দুল আজিজ রহ. এর শাসনামলে বাঘ ছাগল একঘাট থেকে পানি পান করতো। বাঘ কখনো ছাগলের উপর হামলা করেনি। কুরআনের অনুশাসন চালু ছিলো বলে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহ. এর শাসনকাল ছিলো শান্তিতে ভরপুর।

সুশিক্ষা জাতীর মেরুদণ্ড উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন- ডারউইনের বিবর্তনবাদ সহ ইসলাম বিরোধী শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে আজ শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে মাইনাস করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে। তবে মনে রাখতে হবে ইসলামকে বাদ দিয়ে কোন শিক্ষানীতি এ দেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরী করতে প্রাথমিক স্থর থেকে শুরু করে সর্বোচ্চস্থর পর্যন্ত ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন- ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক,
সামাজিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডল সহ সর্বক্ষেত্রে কুরআনের অনুশাসন চালু হলে দেশে শান্তির বাতাস বইবে। কুরআনের অনুশাসন ছাড়া মানব রচিত কোন আইন, তন্ত্রমন্ত্র আর থিওরী দ্বারাই দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাবে না।

নোয়াখালী জেলা হেফাজতের আমীর মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে মাহফিলে আরো বয়ান করেন- হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুফতী মুশতাকুন্নবী কাসেমী, কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও নোয়াখালী জেলা কমিটির সিনিয়র সহ- সভাপতি মাওলানা নিজামুদ্দিন, জেলা কমিটির সেক্রেটারি মাওলানা ইয়াকুব কাসেমী, কেন্দ্রীয় কমিটির সহ- দাওয়া বিষয়ক সম্পাদক ও নোয়াখালী জেলা কমিটির নায়েবে আমির মাওলানা ওমর ফারুক ফরিদী, নায়েবে আমীর মাওলানা সিদ্দিক আহমদ নোমান, নোয়াখালী জেলা হেফাজতের যুগ্ন সচিব হাফেজ শাকের, নায়েবে আমীর মাওলানা কবীর আহমদ, জেলা কমিটির উপদেষ্টা মাওলানা তাহের হাবীব, সহ সেক্রেটারি মাওলানা আলমগীর আল আমান, দপ্তর সম্পাদক মুফতী মহিউদ্দিন, জেলা প্রচার সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net