1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী মনছুরিয়া কমপ্লেক্স ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন  আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঈদগাঁওয়ে মহান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালিত ঈদগাঁওয়ে জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাঁশখালী মনছুরিয়া কমপ্লেক্স ব্যাডমিন্টন ফাইনাল খেলা সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১৫ বার

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মনছুরিয়া ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে মনছুরিয়া কমপ্লেক্সে মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের শুভ উদ্বোধক ও সভাপতি কর্ণফুলি এসোসিয়েটস ও মনছুরিয়া কমপ্লেক্সের মালিক আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভা আয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এডভোকেট তোফাইল বিন হোছাইন। মুহাম্মদ ফয়সালের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন- পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, বাঁশখালী স্কয়ার ক্লিনিকের ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা, আল মদিনা ফিশিং এর প্রোপাইটর ও সমাজ সেবক মুহাম্মদ ফজলুল করিম, শিলকূপ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ রাশেদ নুরী, পৌরসভা যুবলীগ নেতা মুহাম্মদ আব্দুস শুক্কুর, প্রবাসী মুহাম্মদ শওকত খান, মনছুরিয়া ব্যাডমিন্টন টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক মুহাম্মদ হোছাইন আল-মাদানী প্রমূখ।

প্রতিদ্ধন্দিতাপুর্ণ দ্বৈত ফাইনাল খেলায় মোবাইল জোনকে পরাজিত করে বাঁশখালী ব্যাডমিন্টন উন্নয়ন সংস্থা এবং একক ফাইনাল খেলায় বাঁশখালী ব্যাডমিন্টন উন্নয়ন সংস্থাকে পরাজিত করে রুস্তুত আলী মাঝির বাড়ি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ী ও পরাজিত দলকে ট্রপি- প্রাইজমানি বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net