1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে গোলাম রসুল বাহার স্মৃতি ল্যাপটপ-এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্ট'র ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

চৌদ্দগ্রামে গোলাম রসুল বাহার স্মৃতি ল্যাপটপ-এলইডি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর ক্রিকেট ক্লাবের আয়োজনে গোলাম রসুল বাহার স্মৃতি ল্যাপটপ-এলইডি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। হাড্ডাহাড্ডিপূর্ণ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জামমুড়া ক্রিকেট একাদশ বনাম কালিকাপুর তরুন-যুব সংঘ ক্রিকেট একাদশ। আলো স্বল্পতার কারণে খেলা পরিত্যক্ত হলে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করে আয়োজক কর্তৃপক্ষ। পরে লটারীর মাধ্যমে কালিকাপুর তরুন-যুব সংঘ ক্রিকেট একাদশকে চ্যাম্পিয়ন ট্রপি ও জামমুড়া ক্রিকেট একাদশ এর মাঝে রানার্সআপ ট্রপি হস্তান্তর করা হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মো: দিদার ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হন মো: সজীব।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া ক্রিকেট মাঠে ফাইনাল খেলা শেষে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার। বিশিষ্ট সমাজসেবক মো: গোলাম মাওলা জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, ইউপি সদস্য মো: মোশারফ হোসেন লিটন৷

ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মামুনুর রহমানের পৃষ্ঠপোষকতায় ও সমাজসেবক মো: জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন তনু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক, ইউপি সদস্য মোসা: রাশেদা আক্তার, বিশিষ্ট সমাজসেবক ডা. মো: কামাল আহমেদ, সাইফুল ইসলাম খোকন, মো: মহি উদ্দীন, মিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: কাউছার উদ্দীন, মো: অহিদুর রহমান সর্দার প্রমুখ।

এসময় জামমুড়া গ্রামের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, মো:মফিজুর রহমান, আল মাহমুদ রিফাত, মো: মাহফুজ, মো: ফয়সাল, মো: মাহমুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net