1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে প্রথম করোনা ভ্যাক্সিন নিলেন ডা.বদরুল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

তাড়াইলে প্রথম করোনা ভ্যাক্সিন নিলেন ডা.বদরুল

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭৬ বার

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে কোভিড-১৯(করোনা) ভ্যাক্সিন দেয়া শুরু হয়েছে।

রবিবার (৭জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানের কর্মসূচী উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারেক মাহমুদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আলমাছ হোসেন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মুজিবুর রহমান।

দুপুর ২টার দিকে প্রথম করোনা ভ্যাক্সিন গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান।এর পর একে একে করোনা ভ্যাক্সিন নেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,নার্স, এম্বুলেন্স চালক,ঝাড়ুদার ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদার সহ মোট ১০ জন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন প্রমুখ।

প্রথম টিকা গ্রহনকারী ডা.বদরুল হাসান টিকা নেয়ার পর বলেন,দেশের সকল ৫০উর্ধ সকল নাগরিকের করোনা টিকা নেয়া দরকার।তিনি প্রদানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অন্যান্য টিকার মতোই সকলেরই এই টিকা নেয়া দরকার।এতে কোনও প্বার্শপ্রতিক্রিয়া নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আলমাছ হোসেন জানান,প্রাথমিকভাবে এই উপজেলায় মোট ৫হাজার ডোজ টিকা এসেছে।পর্যায়ক্রমে সকল জনগনের জন্য টিকা আসবে।তিনি আরোও জানান,শনিবার (৬জানুয়ারী) পর্যন্ত অত্র উপজেলার শতাধিক লোক করোনা টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করেছেন।তাছাড়া আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০উর্ধ যে কোন ব্যাক্তি স্পট রেজিষ্ট্রেশন করে টিকা নিতে পারবেন।আজ যারা টিকা নিয়েছেন তারা ২৮ দিন পর ৩ মাসের মধ্য দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেয়ার কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net