1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩ সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল 'বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম' - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

৩ সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল ‘বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০৫ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম (বিজেএফ)’র উদ্যোগে সদ্য অনুষ্ঠিত ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে বিজয়ী ২ জন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে বিজয়ী ১ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এই ৩ সাংবাদিক নেতাকে সংবর্ধনা দেয় সংগঠনটি।

অনুষ্ঠানে বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাফরুল আলম ডিএসইসি নির্বাচনে নির্বাহী সদস্য, সংগঠনের সিনিয়র সদস্য সামসুল আলম সেতু ডিএসইসি’র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং সংগঠনের আরেক সিনিয়র সদস্য শাহনাজ পলি জাতীয় প্রেসক্লাব নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয়ী হওয়ায় বিজেএফ এর পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক জয় ই বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাভেল, আতিক, নুরে আলম জীবন, টুটুল, মনসুর, রুবেল, রুদ্র, শাখাওয়াত মুকুল, ডিএসইসি’র নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ, রিপন, বন্ধু চিরদিনের এডমিন রুমি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাহিদুল ইসলাম সাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি নাসরিন গীতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net