1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'বঙ্গবন্ধুর ৭ই মার্চই মুক্তির সংগ্রামে ধাবিত করেছে' - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

‘বঙ্গবন্ধুর ৭ই মার্চই মুক্তির সংগ্রামে ধাবিত করেছে’

আশুতোষ,চট্টগ্রাম প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৪৬ বার

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে ‘৭ মার্চ ভাষণ ও তাৎপর্য ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।রবিবার(৭ মার্চ) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হলে এ সেমিনার অনুস্ঠিত হয়।
এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মো. ইসমাইল খান, বিশেষ আলোচক বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, পরিচালক (অর্থ) মাসুদুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্টার ডা. হাসিনা নাসরিন ও উপ-পরিচালক পরিকল্পনা উন্নয়ন ডা. বিদ্যুৎ বড়ুয়াসহ প্রমুখ।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. মো. ইসমাইল খান বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের চেতনায় উজ্জীবিত হয়ে সকল অপশক্তিকে পরাজয় করতে হবে। বঙ্গবন্ধুর উজ্জীবনী শব্দায়নে সেদিন বাঙালি জাতিকে প্রবঞ্চক পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ধাবিত করেছিলেন।’

শুরুতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্বদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো ইসমাইল খান জাতীয় পতাকা উত্তোলন করার পর কর্মসূচি শুরু হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net