1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাল তীর পেঁয়াজ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ‘গলা কেটে হত্যা’ ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

লাল তীর পেঁয়াজ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২২৭ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামে লাল তীর পেঁয়াজ চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় পেঁয়াজ চাষি আবু নাসির নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সালমা জাহান নিপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার (যশোর) কৃষিবীদ এস এম হামিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বালা, লাল তীর সীড লিমিটেডের ফরিদপুরের এরিয়া ম্যানেজার হারুণ অর রশিদ, যশোরের এরিয়া ম্যানেজার বায়েজিত বোস্তামি, বিশিষ্ট সমাজসেবক ও দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সবুরসহ আরো অনেকে।

লাল তীর সীড লিমিটেডের মাগুরা জেলা মার্কেটিং অফিসার মোঃ নাজমুল হাসান রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাচিলাপুর আদর্শ বীজ ভান্ডারের স্বত্ত্বাধিকারী মোঃ আবদুস সবুর, মোঃ বিল্লাল হোসেন , মোঃ কাজল মন্ডল, ও নওশের আলী মোল্যা।
পেঁয়াজ চাষি আক্কাস মোল্যা জানান, চলতি মৌসুমে আমার প্রতি শতক জমিতে তিন থেকে সাড়ে তিন মণ লাল তীর পেঁয়াজ উৎপাদন হবে বলে আমি আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net