ঢাকা   ০৫:১৪:৩২ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শ্রীনগরে মাওলানা আঃছাত্তারের স্মরণে বিশেষ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৪৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগর(মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী কামারগাঁও আল আমিন আলিম মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সাবেক প্রিন্সিপ্যাল আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আঃছাত্তারের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় আল আমিন আলিম মাদরাসার মাঠ প্রাঙ্গনে হুজুরের সাবেক ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হুজুরের একান্ত ঘনিষ্ঠ ছাত্র আলহাজ্ব হযরত মাওলানা আহমাদুল্লহ খান।
প্রধান অতিথি ছিলেন ফুরফুরা দরবার শরিফের গদ্দিনশিন পীর ড.আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপ্যাল মাওলানা মহিউদ্দিন আল হোসাইনি, নবাবগন্জ এতিমখানা ও মাদরাসার অধ্যক্ষ একে আহমাদ উল্লাহ, কামার গাঁও আল আমিন মাদরাসার বর্তমান প্রিন্সিপ্যাল মাওলানা জাফর ইকবাল। অনুষ্ঠান শুরু হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারী শাইখ আহমাদ বিন ইউসুফ এর ছাত্র হাফেজ এহসানুল কারীমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে হুজুরের অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষীর উপস্থিতে বক্তব্য রাখেন হুজুরের বড় ছেলে মাওলানা আরিফ বিল্লাহ, একান্ত ঘনিষ্ঠ ছাত্র মাওলানা আহমাদুল্লাহ খান, মাওলানা আলী আহমাদ, মাওলানা আলতাফুর রহমান,মাওলানা আনোয়ার হোসেন,এ্যডভোকেট হারুনুর রশিদ, প্রফেসর জনাব ফজলুল করিম, জনাব মুজিবুর রহমান,জনাব ইউসুফ রানা,মাওলানা আওলাদ হোসেন,মাওলানা এস এম ফয়সাল আহমাদ,হুজুরের শেষ যুগের ছাত্র মাওলানা রিয়াজুল ইসলাম,মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মুনীরুল ইসলাম,মাওলানা এনায়েত হোসেন, আঃকাইয়্যুম, মাওলানা আলী হোসেন প্রমুখ। এসময় মরহুম উস্তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষক তো অনেক ই আছেন কিন্তু মাওলানা আঃছাত্তারের মতো শিক্ষক বর্তমান যুগে পাওয়া মুশকিল। তারা আরো বলেন, মাওলানা আঃছাত্তর শুধু প্রিন্সিপ্যাল বা শিক্ষক ছিলেন না বরং তিনি ছিলেন মানুষ গড়ার প্রকৃত কাড়িগর তিনি একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, একটি গ্রন্থ গার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি