1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিদেশী নাগরিক ও জাল ডলার তৈরির ৫ সদস্য সহ আটক ৬ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ 

চৌদ্দগ্রামে বিদেশী নাগরিক ও জাল ডলার তৈরির ৫ সদস্য সহ আটক ৬

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩০৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম থেকে জাল ডলার তৈরির সরঞ্জাম ও প্রতারক চক্রের বিদেশি নাগরিক সহ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, এদের মধ্যে একজন বিদেশী নাগরিক রয়েছেন। তার নাম জোসেফ (৪১)। তিনি গিনি দেশের নাগরিক। এছাড়া বাকি চারজন হলেন- উপজেলার ঘাসিগ্রাম এলাকার বাসিন্দা ওদুদ সরকার (৪০), বেলায়েত হোসেন (২৮), বাউল আলামিন দেওয়ান (২৮) ও আলী আশরাফ মিয়া (৩৫)।

শুক্রবার রাতে ঘাসিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জাল ডলার তৈরির সরঞ্জামসহ ওই পাঁচজন প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল ডলার তৈরি করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।

অপর দিকে পৃথক অভিযানে একই উপজেলার বীরচন্দ্রনগর এলাকায় অভিযান পরিচালনা করে ২৭৮ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ওয়াসিম আকরাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত ওই আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক ও প্রতারনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র‌্যাব জানান। মাদক ও প্রতারকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net