1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনের দ্বিতীয় দিন : ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করলো জেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল কারখানা বন্ধে রয়েছে সিটি কর্পোরেশন, রাজউক ও পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

লকডাউনের দ্বিতীয় দিন : ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করলো জেলা প্রশাসন

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ২৯৬ বার

করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

অভিযানে ১৯ মামলায় ১৭ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। এসময় ৫ হাজার মাস্ক বিতরণ করেছে প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষথেকে জানানো হয় চট্টগ্রামে আজ ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর ছয়টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ৫ টি মামলা দায়ের করে ৫৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়াও সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর খুলশী ও মুরাদনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৩টি মামলা দায়ের করে ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম নগরীর অক্সিজেন মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

নগরীর এ কে খান মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলা দায়ের করে মোট ১০হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক নগরীর কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাধারণ মানুষ এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

আগ্রাবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি মামলা দায়ের করে ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net