1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় অপহরণের পৌনে ৩ মাস পর অপহৃত শিক্ষার্থী উদ্ধার ॥ গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

ডেমরায় অপহরণের পৌনে ৩ মাস পর অপহৃত শিক্ষার্থী উদ্ধার ॥ গ্রেফতার ১

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৬৯ বার

রাজধানীর ডেমরায় অপহরণের পৌনে ৩ মাস পর ডেমরার একটি বেসরকারি স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত ১৮ বছরের এক ছাত্রীকে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় অপহরণের দায়ে মো. রুহুল আমিন ওরফে হিমু (২৬) নামের অপহরণকারীকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। শুক্রবার বেলা ১১ টার দিকে হিমুকে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে মেয়েটিকে উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হিমু ময়মনসিংহের ফুলপুর থানার গোয়াডঙ্গা গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে। সে বর্তমানে সারুলিয়ার তালতলা মসজিদ রোড এলাকার রওশন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া। এদিকে অপহরণের এ ঘটনায় ভুক্তভোগীর মা গত ২২ ফেব্রুয়ারী ডেমরা থানায় অভিযুক্ত হিমুসহ সহযোগী কয়েক জনের বিরুদ্ধে মামলা করেন। উদ্ধার ওই ছাত্রীকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানা এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, গত ৩ ফেব্রুয়ারী বিকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মেয়েটিকে পূর্ব পরিকল্পিতভাবে হিমু ও তার সহযোগীরা সারুলিয়া আমতলা এলাকা থেকে অপহরণ করে। তবে এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net