মীরসরাই প্রতিনিধি:

মীরসরাই এতিম ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মাহাবুবুর রহমান রুহেল এর অনুপ্রেরণায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু এর সহযোগিতায় ইফতার বিতরণ করেন উত্তর জেলা ছাত্রলীগ নেতা এমরান হোসেন আরিফ। উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের কাজিগ্রাম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা এবং ইসলামপুর মোহাম্মাদিয়া নূরানী মাদ্রাসা ও হেফজখানা অফিসের সামনে শুক্রবার বিকালে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

ছাত্রলীগ নেতা এমরান হোসেন আরিফ এর তত্ত্বাবধানে, ৬নং ইছাখালি ইউনিয়ন এলাকার প্রায় ৩৫০ এতিম ও দুস্থদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।
উওরজেলা ছাত্রলীগের কর্মসূচির ধারাবাহিকতায় ১৭তম রমজান শুক্রবার বিকালে মীরসরাই উপজেলায় এসব ইফতার বিতরণ করা হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ইছাখালী ইউনিয়ন চেয়ারম্যান নুরুল মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেঝবাউল আলম, আওয়ামীলী যুবলীগ ছাত্রলীগের প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
