1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক নেতা আ হ ম ফয়সল আর নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

সাংবাদিক নেতা আ হ ম ফয়সল আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৬১ বার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাব এডিটরস কাউন্সিলের নির্বাহী পরিষদ সদস্য ও নির্বাচিত সাংবাদিক নেতা আ হ ম ফলসল আর নেই। শুক্রবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজারের উখিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স ছিল ৪২ বছর। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে নেমে আসে শোকের ছায়া।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট বোন মানতাশা তাসনিম। তিনি জানান, ফয়সাল ভাই অসুস্থ ছিল না। আমরা একাত্রে ইফতার করেছি। হঠাৎ দেখি তিনি বিছানায় শুয়ে রয়েছেন। ডাকাডাকি করে কোনো শব্দ পাচ্ছি না। তাৎক্ষণিক উখিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানতাশা আরো জানান, আমি উখিয়ায় একটি নতুন চাকরিতে জয়েন করেছি।আমাকে দেখতে মা সহ কয়েকদিন আগে এখানে এসেছেন তিনি। লকডাউনের কারণে মূলত ঢাকায় ফিরতে পারছিলেন না।

ছোট বোন আরও জানান, তার মরদেহ উখিয়া থেকে নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নিজ গ্রাম আলেকজেন্ডারে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

তিনি বিভিন্ন গণমাধ্যমে সফলতার সাথে কাজ করেছেন। সর্বশেষ ইউনাইটেড নিউজ টোয়ান্টিফোরডটকম এর সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাবএডিটরস কউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়। নেতৃদ্বয় বলেন, ফয়সাল অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন সৎ গণমাধ্যম কর্মী এবং সহযোদ্ধাকে হারালাম। তারা তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net