1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁ টেলিভিশন সাংবাদিকদের যৌথ বিবৃতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

নওগাঁ টেলিভিশন সাংবাদিকদের যৌথ বিবৃতি

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ২৫৮ বার

নওগাঁয় টিভি সাংবাদিকদের নিয়ে নতুন একটি সংগঠন ও কমিটি ঘোষনাকে ঘিরে যৌথ বিবৃতি দিয়েছেন বেশ কিছু টেলিভিশন সাংবাদিক।

জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন দপ্তরে এই বিবৃতি পাঠিয়েছেন তারা। ১৬ জন টিভি সাংবাদিকের স্বাক্ষরিত যৌথ বৃবিতিতে বলা হয়েছে- সম্প্রতি ‘নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন’ নামে নতুন একিটি সংগঠন ও কমিটি ঘোষনা হয়েছে। এরসাথে জেলার প্রথিতযথা স্যাটেলাইট টেলিভিশন সাংবাদিকদের সিংহভাগই অবগত নন। তারা কেউ সংগঠনের সাথে জড়িত নয়।

হাতে গোনা কয়েক জন অনলাইন ভিত্তিক (আইপি) টিভির পরিচয় দানকারীদের নিয়ে উক্ত সংগঠন ও কমিটি করেছেন। কোন বিশেষ উদ্দেশ্যে গোপনে ওই সংগঠন দাঁড় করানো হয়েছে। উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবৃতিদাতা হলেন- চ্যানেল আই প্রতিনিধি কায়েস উদ্দিন, মাই টিভির আবু বক্কর সিদ্দিক, এটিএন বাংলা ও এটিএন নিউজের রায়হান আলম, এনটিভি’র আসাদুর রহমান জয়, যমুনা টিভির শফিক ছোটন, একুশে টিভির রতন ইসলাম, চ্যানেল২৪ এর হারুন অর রশিদ চৌধুরী, নিউজ২৪ এর বাবুল আখতার রানা, জিটিভির আব্দুর রউফ পাভেল, বাংলা ভিশনের বেলায়েত হোসেন, মাছরাঙগা টিভির শফিকুল ইসলাম খোকন, আনন্দ টিভির কাজী কামাল হোসেন, দীপ্ত টিভির আব্দুর রউফ রিপন, ডিবিসি নিউজের একে সাজু, আর টিভির আরিফুল হক সোহাগ, এসএ টিভির তৌহিদুল ইসলাম।

চ্যানেল আই প্রতিনিধি কায়েস উদ্দিন, মাই টিভির আবু বক্কর সিদ্দিক বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কয়েকটি গণমাধ্যমে উক্ত ‘নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন’ বিষটি জানা গেছে। এরসাথে বিবৃতিদাতা সাংবাদিকগন জড়িত নয়।

প্রসঙ্গত, সম্প্রতি সাদেকুল ইসলামকে সভাপতি ও এমআর রকিকে সাধারন সম্পাদক করে ‘নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন’ নামে নতুন একিটি সংগঠন ও কমিটি ঘোষনা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net