1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় যৌতুক চেয়ে গৃহবধূ নির্যাতন:স্বামী পাঠা শাহীন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

ডেমরায় যৌতুক চেয়ে গৃহবধূ নির্যাতন:স্বামী পাঠা শাহীন গ্রেফতার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৪২ বার

রাজধানীর ডেমরায় জোসনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ তার যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী জোসনা শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে ডেমরা থানায় তার স্বামী মো. শাহীন (৩৯) ওরফে পাঠা শাহীনের বিরুদ্ধে মামলা করেন। পরে শনিবার সকালেই পুলিশ শাহীনকে সারুলিয়া পূর্ব বক্সনগর বকুলতলা এলাকায় নিজ বাড়ী থেকে গ্রেফতার করে আদালতে পাঠায়। তিনি ওই এলাকার মো. শাহজাহানের ছেলে।

ভুক্তভোগীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সেলিম মিয়া বলেন, গত ২০১১ সালে চাঁদপুরের মেয়ে জোসনা আক্তারের সঙ্গে বিয়ে হয় পাঠা শাহীনের। বর্তমানে তাদের সংসারে সানজিদা (৯) নামে একজন মেয়ে রয়েছে। এদিকে গত কয়েক বছর ধরে শাহীন ২ লক্ষ টাকা যৌতুক চেয়ে তার স্ত্রীকে শারিরক ও মানসিক নির্যাত চালাতে থাকে। গত ৩০ এপ্রিল বিকালে শাহীন একই দাবিতে তাদের ঘরে জোসনার মুখ চেপে ধরে এলাপাথারীভাবে মারধর করে ঘর থেকে বের করে দেয়। এ সময় জোসনার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয় বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net