ঢাকা   ১২:০১:২৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

আবদুল করিমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৮১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় বিপ্লব দাশ টিশু ও বিশ্বজিৎ দাশ বিসু নামে দুই যুবককে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেন

মঙ্গলবার (২৫ মে) বিকেলে প্রতিবন্ধী নারীর পিতা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের দুই ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সাড়ে দশটার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দু পাড়ার পাশের বাড়ি থেকে গীতার আসরে যায় ওই নারি। আসর শেষে বাড়িতে বাড়ি ফেরার পথে পথিমধ্যে টিশু ও বিসু তারা দু’জন মিলে তাকে মুখ চেপে ধরে পাশের নির্জন খড়ের গাদায় নিয়ে যায়। যেখানে পালাক্রমে ধর্ষন করে তারা।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, উপজেলা কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেন। তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাদের আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি