1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় শ্রমিকলীগ নেতার হাত ও পায়ের রগ কর্তন, রামেকে স্থানান্তর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

নওগাঁয় শ্রমিকলীগ নেতার হাত ও পায়ের রগ কর্তন, রামেকে স্থানান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৮৩ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তরা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েবের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১টার দিকে। সোয়েব পাথাইঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খাজা রাফিউদদৌলা ছেলে। পুলিশের ধারণা; ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, আত্রাই উপজেলা সোনালী ব্যাংক এর পাশে নিজ অফিস কক্ষে বসেছিলেন সোয়েব। এমন সময় ৫-৬জন দুর্বৃত্তরা অফিসের ভেতরে প্রবেশ করে কোন কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। এতে সোয়েবের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে তারা। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সোয়েবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করে।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হামলাকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তবে বিকেল পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। থানায় মামলা দায়েরের প্রস্তুত চলছে বলে জানায় ওসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net