1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন ও সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩০৫ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরায় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা,নির্যাতনের প্রতিবাদ ,মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯মে বুধবার বেলা ১১টায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী,সহ-সভাপতি মোঃ আলী আশরাফ ,কার্যকারী সদস্য শাহীন খন্দকার, দৈনিক শ্যামবাজার পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সুজন মাহমুদ, দৈনিক মাগুরার কথার সম্পাদক আশীষ সাহা জনি,দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি শামীম মৃধা, দৈনিক গণমুক্তি শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম টোকন, দৈনিক সময়ের আলো শ্রীপুর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জুয়েল,ও মানবাধিকারকর্মী জামান মাহমুদ।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির এই মানববন্ধনে সহমত পোষণ করে বক্তব্য রাখেন মহিলা সভাপতি মমতাজ বেগম ও কেন্দ্রীয় কমিটির সদস্য দীপিকা দত্ত।
এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে নির্যাতন হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। একজন সরকারি কর্মকর্তা কিসের বলে একজন সংবাদকর্মী কে আটকে রেখেছে তা আমরা জানতে চাই। এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানাচ্ছি।
তিনি আরো ও বলেন মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক পরিবারের সদস্য তিনি দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন এটাই আমাদের প্রত্যাশা।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন। তার অপরাধ ছিল তিনি স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে লিখেছেন। যার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আক্রোশের বশবর্তী হয়ে সাংবাদিক রোজিনা ইসলাম কে আটকে রেখে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। আমরা এইসব দুর্নীতিবাজদের মূলোৎপাটন এবং সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে তাঁকেসহ কারাবন্দী সকল সাংবাদিকদের মুক্তি দেয়া না হলে ভবিষ্যতে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net