1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জবর দখলীয় জমি ফিরে পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জবর দখলীয় জমি ফিরে পেতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ২৩১ বার

বাগেরহাটে জবর দখলকৃত জমি ফেরত পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. হাবিবুর রহমান শাওন নামের এক ব্যবসায়ী। রবিবার (০২ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মো. হাবিবুর রহমান শাওন বলেন, বাগেরহাট সদর উপজেলার চাপাতলা মৌজায় কয়েকটি দাগে পত্রিক ও ক্রয়সূত্রে আমাদের এক একর ২৬ শতক জমি রয়েছে। ওই জমিতে আমাদের বাড়ি ঘর রয়েছে। বাগেরহাট শহরে ব্যবসা বানিজ্য করার কারণে আমরা শহরের বাড়িতেই থাকি। এই সুযোগে আমাদের প্রতিবেশী রুস্তম গাজী তার নিকট আত্মীয় মুশিদপুর এলাকার লিয়াকত গাজীর সহযোগিতায় আমাদের ২৫ দশমিক ৮৯ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। বিষয়টি আমরা জানতে পেরে স্থানীয়ভাবে শালীস মীমাংসার মাধ্যমে জমি উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু শালীসদাররা আমাদের জমি ফেরত দিতে বলা স্বত্ত্বে তিনি জমি ফেরত দেন নি।

সর্বশেষ এবছরের ৪ ফেব্রুয়ারি যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ এমদাদুল হক বাচ্চুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যস্থতায় সার্ভেয়ার নিয়ে ওই জমি পরিমাপ করা হয়। জমি মেপে দেখা যায় রুস্তম গাজী আমাদের ২৫.৮৯ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। শালীসে উপস্থিত ব্যক্তিগন রুস্তম গাজীকে জমি ফেরত দিতে বলেন। এরপরে সে জমি ফেরত দিতে রাজি হননি। বরং আমাদেরকে বার বার হুমকী দিচ্ছে। তার কাছে জমি বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করছে।

এরই ধারবাহিকতায় ১৭ ফেব্রুয়ারী রুস্তুম গাজী ও লিয়াকত গাজী ,বাদশা গাজীসহ আরো ৫-৬ জন আমাদের বাড়িতে বাড়ির কেয়ার টেকার আঃ খালেক ও তার স্ত্রীকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করে। জীবন বাঁচাতে তারা ঘরের মধ্যে আশ্রয় নেয়। এসময় রুস্তমসহ অন্যরা ঘরে প্রবেশ করে আঃ খালেক ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে থাকা আমার মায়ের গহনা, নগদ টাকা, মূল্যবান মালামালসহ আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শুধু এই দিন নয় এর আগেও রুস্তম ও তার দোশররা আমাদের লোকজনের উপর একাধিকবার হামলা করেছে। লুট করেছে আমাদের মূল্যবান সম্পদ। আসলে তারা কোন শালীস ও সমঝোতা মানেন না। জোরপূর্বক জমি ভোগদখল করাই তাদের কাজ। আমরা আমাদের ক্রয়কৃত ও পৈত্রিক জমি দাবি করলে বা জমির জন্য প্রশাসনের কাছে গেলে আমাকে ও আমার আম্মাকে মেরে ফেলারও হুমকী দিয়েছে রুস্তম গাজী। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। জমি ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে শাওনের অভিযোগ অস্বীকার করে রুস্তম গাজী বলেন, আমি কারও জমি দখল করিনি। প্রয়োজনে আপনারা কাগজপত্র অনুযায়ী মেপে দেখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net