1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণ॥গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

ডেমরায় সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণ॥গ্রেফতার ১

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৭৩ বার

রাজধানীর ডেমরায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত ১৩ বছরের এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার দিনগত রাত সাড়ে ১১ টায় ডেমরা থানায় একই পরিবারের ৪ জনকে অভিযুক্ত করে মামলা করেন। আসামিরা হলেন- অপহরণকারী ডেমরার পূর্ব সারুলিয়া মঠবাড়ী এলাকার শাহীন আফ্রিদী (২২), তার বাবা মো. শাহ আলম (৪৬), তার মা আকলিমা বেগম (৩৮) ও বোন শাহনুর (২৪)। এদিকে ওই রাতেই পুলিশ অভিযুক্ত আকলিমা বেগমকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠায়। বাকিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস বলেন, নানা প্রয়োজনে রাস্তায় বা দোকানপাটে আসলে একই এলাকার শাহীন আফ্রিদী প্রায়ই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। করোনার পরিস্থিতির আগেও স্কুলে যাওয়া আসার পথে একই কাজ করতো শাহীন। এ ঘটনায় মেয়েটির মা শাহীনকে বারন করলেও সে কথা শুনে ক্ষিপ্ত হয়ে আরও বেশি বেপরোয়া হয়। এদিকে গত ৯ মে বিকালে সারুলিয়া মনু মোল্লা মার্কেটে ঈদের কেনাকাটা করতে গেলে রাস্তা থেকে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা মেয়েটিকে অপহরণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net