1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম বকেয়া বেতনের দাবিতে রেলওয়ে শ্রমিকদের জিএম কার্যালয় ঘেরাও - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান

চট্টগ্রাম বকেয়া বেতনের দাবিতে রেলওয়ে শ্রমিকদের জিএম কার্যালয় ঘেরাও

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪২২ বার

চট্টগ্রাম বকেয়া বেতন-ভাতার দাবিতে রেলওয়ে পূর্বাঞ্চল মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয় ঘেরাও ।

বুধবার (২৩ জুন) সিআরবির জিএম কার্যালয়ে শ্রমিক সংগঠনগুলো সম্মিলিতভাবে এ আন্দোলন শুরু করে।

এসময় তারা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পূর্বাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা।

জানা গেছে, গত তিন মাস ধরে বেতন বকেয়া রয়েছে রেলের মেডিক্যাল, মেকানিক্যাল, ট্রাফিক, সিগন্যাল ও ইলেকট্রিক বিভাগের প্রায় ২ হাজার কর্মচারীর।

বর্তমানে আইবাস প্লাস সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয়ভাবে বেতন-ভাতা পরিশোধের প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। কিন্তু পুরোপুরি সিস্টেম চালু করার আগেই আমাদের দুই-তিন মাসের বেতন ও ভাতা আটকে গেছে।

এতদিন বেতন ছাড়া আমাদের পরিবারগুলো কিভাবে চলছে- তা নিয়ে কারো মাথাব্যথা নেই।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বাজেট এবং আইবাস প্লাস সিস্টেমের জটিলতার কারণে আমাদের অনেক শ্রমিক নিয়মিত বেতন ও পেনশন পাচ্ছেন না। মাইলেজ ভাতা নিয়েও সমস্যা হচ্ছে। এসব সমস্যা নিরসনে শ্রমিকরা আন্দোলনে নেমেছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেন, আমাদের আগে এনালগ পদ্ধতিতে বেতন-ভাতা পরিশোধ করা হতো।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন ব বলেন, শ্রমিকরা যেসব দাবি দিয়েছে-তা আমরা দেখছি। তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net