1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে চৌদ্দগ্রামের যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব 

২০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে চৌদ্দগ্রামের যুবক আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৬০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০ কেজি গাঁজা সহ মোফাচ্ছেল হোসেন (৩০) নামের চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এর একটি টিম। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামের রুহুল আমিনের ছেলে। সোমবার তথ্যটি নির্শ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। এ ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের শহর ও যান পুলিশ পরিদর্শক মো: ইমাম হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক রোকনুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল রবিবার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের ময়নামতি ফিলিং স্টেশনের সামনে থেকে ২০ কেজি গাঁজা সহ মোফাচ্ছেল হোসেনকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে’।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, “আটককৃত মোফাচ্ছেল হোসেনের বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা করলে আমরা তাকে গ্রেফতার দেখাই। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net