1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাশের ওপর ট্যাক্স বসিয়েছেন, কীভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন: তাপসকে খোকন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লাশের ওপর ট্যাক্স বসিয়েছেন, কীভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন: তাপসকে খোকন

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৪৮ বার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, মেয়র তাপস কত পারসেন্ট ভোট পেয়েছেন এই শহরের মানুষ জানে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাঈদ খোকন। কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই মেয়র।

তাপসকে পরামর্শ দিয়ে তিনি বলেন, যাইহোক ক্ষমতায় আছেন মানুষের কাজ করেন। আরে ভাই ঢাকার মরা লাশের ওপর ট্যাক্স বসিয়ে দিয়েছেন, কীভাবে ঢাকাবাসীর ভালোবাসা আশা করেন? আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই। বারবার শুধু আমার ওপরই! কেন?

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ছেলে আওয়ামী লীগের জন্য পরিবারের ত্যাগের কথা তুলে ধরেন এসময়। বলেন, আজকে এই সময় দেখবার জন্য, আজকে এই অবস্থা কি দেখবার জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম? আমরা জীবন দিয়েছিলাম। আজকে কি এই সময় দেখবার জন্য ত্যাগ করেছিলাম জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন রাখতে চাই। বিচার আপনারা করবেন।

নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করার পেছনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস ) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ইন্ধন রয়েছে বলে মনে করেন খোকন।

তিনি বলেন, কারো ব্যর্থতা ঢাকবার জন্য আরেকজনের মাথায় কালিমা লেপন করে দেবে আমরা এটা মেনে নিতে পারিনা। আইনি মোকাবিলা করবো, সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net