1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সৈকতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

কক্সবাজার সৈকতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৮০ বার

কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে খেলতে গিয়ে সাগরে নিখোঁজ ইসরার হাসনাইনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে শৈবাল পয়েন্টে তার মরদেহ ভেসে আসে। পরে তাকে উদ্ধার করা হয়।

ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং শহরের গোলদিঘীর পাড়া এলাকার আমান উল্লাহ’র ছেলে।

এর আগে রবিবার সকাল ৮ টার দিকে নিখোঁজ হয় এই ছাত্র। বিষয়টি নিশ্চিত করে সৈকতের পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মী মাহাবুব বলেন, রবিবার সকালে ইসরারসহ ১৪ জন বন্ধু সাগরতীরের বালিয়াড়িতে খেলতে আসে।

এক পর্যায়ে ইসরারসহ দুই বন্ধু পানিতে নামে। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যায়। পরে লাইভ গার্ডকর্মী ও অন্য বন্ধুরা একজনকে উদ্ধার করতে পারলেও ইসরারকে উদ্ধার করতে পারেনি।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সাগরতীর শৈবাল পয়েন্টে ভেসে আসলে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net