1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

গাইবান্ধায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৯৩ বার

আনোয়ার হোসেন শামীম
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত পাকা সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে গতকাল রোববার সচেতন এলাকাবাসির উদ্যোগে দারিয়াপুর-লক্ষ্মীপুর সড়কের বালাআটা নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারন জনগনসহ সব শ্রেণির মানুষ অংশ গ্রহণ করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিপিবির সাধারন স¤পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ইউনিয়ন সিপিবি নেতা আব্দুল জলিল সরকার, সাংবাদিক ময়নুল ইসলাম, সচেতন নাগরিক জালাল মিয়া, রুবেল মিয়া, শামীম মিয়া, বেলাল হোসেন, মুছা মিয়া, জাহিদ হাসান, মধু মিয়া, সবুজ হাসান, মিলন সরকার, আব্দুস সোহান, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, লক্ষ্মীপুর-দারিয়াপুর প্রায় ৬ কিলোমিটার পাকা সড়ক। গত অর্থ বছরে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান এই রাস্তার সংস্কার কাজ শুরু করলেও গাফিলাতির কারণে প্রায় ৭ মাস ধরে বন্ধ রয়েছে। এ এলাকায় নানা পেশাজীবী হাজার হাজার মানুষের বসবাস। কাজ বন্ধ থাকায় যাতায়াতে সীমাহীন দুর্ভোগ বাড়ছে।

বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। গতবছর সেপ্টেম্বর মাসে এটি সংস্কার কাজের উদ্বোধন করা হলেও কি কারণে এখনও সংস্কার কাজ শেষ হচ্ছে না তা বোধগম্য নয়। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। তাই বক্তারা অবিলম্বে সংস্কার কাজ স¤পন্ন করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে বক্তারা হুশিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net