1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার নগদ একাউন্ট খুলতে দেয়া লাগে টাকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার

বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার নগদ একাউন্ট খুলতে দেয়া লাগে টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫১৫ বার

পটুয়াখালী প্রতিনিধিঃ

কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ডধারীদের কাছ থেকে নগদ একাউন্ট খুলতে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার মৌডুবী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উপজেলার মৌডুবী ইউনিয়নের চদ্রিমাঝি গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাওন (২০) কার্ডধারীদের কাছ থেকে টাকা আদায় করেছেন বলে কার্ডধারী ভুক্তভোগীরা জানান।
উপজেলার মৌডুবী ইউনিয়নের একাধিক কার্ডধারীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নগদ একাউন্ট খুলতে তাদের কাছ থেকে ১০০-৫০০ পর্যন্ত টাকা নিয়েছেন শাওন।
মৌডুবী ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামের জহিরুল ইসলাম জানান, তার মায়ের বয়স্ক ভাতার নগদ একাউন্ট খুলতে শাওন তার কাছ থেকে খরচ লাগবে বলে ১০০ টাকা নিয়েছেন। তিনি আরও জানান, তার চোখের সামনে থেকে আরো ১০ জনেরও বেশি লোকের কাছ থেকে এভাবে টাকা নিয়েছেন।

মৌডুবী ইউনিয়নের মনিপাড়া গ্রামের দেলোয়ার জানান, তার শাশুরির বয়স্ক ভাতার কার্ডে সমস্যা আছে এমনটা বলে তার কাছ থেকে ২০০ টাকা দাবি করেন শাওন।
মৌডুবী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আজিজুর রহমান সুজন জানান, শাওন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নগদ একাউন্ট খুলতে টাকা আদায় করেছে। এমনকি আমার নাম ভাঙিয়েও অনেকের কাছ থেকে ৪০০-৫০০ টাকা আদায় করেছে।

এতে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা।
মৌডুবী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমার কাছে কয়েকজন মৌখিক জানিয়েছেন শাওনের টাকা আদায়ের বিষয়ে। আসলে কেন টাকা নেয় আমার জানা নেই।
মৌডুবী ইউনিয়নের প্রশাসক মোঃ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি, এ বিষয়ে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয় সেজন্য উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করবো।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুঃ অলিউল ইসলাম বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার একাউন্ট খুলতে বা এ সংশ্লিষ্ট কোনো কাজে টাকা নেয়ার বিধান নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net