1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় লকডাউনে দুই শতাধিক ছোট গাড়ির চাবি জব্দ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ

শরণখোলায় লকডাউনে দুই শতাধিক ছোট গাড়ির চাবি জব্দ

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪২০ বার

বাগেরহাটের শরণখোলায় ৭ দিনের সর্বাত্বক লকডাউন শুরু হয়েছে। চলোমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ২৪ জুন সকাল থেকে বাগেরহাট জেলার সব কটি উপজেলায় একযোগে লকডাউনের ঘোষনা করা হয়। লকডাউনের প্রথম দিনে প্রশাসন কিছুটা ছাড় দিলেও আগামী কাল থেকে তারা হার্ড লাইনে থাকবেন। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন দুই শতাধিত ছোট যান-বাহনের চাবী জব্দ করেছেন।

লকডাউনে শরণখোলায় স্থানীয় ও দুরপাল্লার বাস চলাচলা বন্ধ থাকলেও মানুষ বিকল্প ভাবে ভ্যান,মটর সাইকেল ও ইজিবাইকে চলাচল করছে। মাস্ক ছাড়াই অপ্রয়োজনে মানুষ ঘোরাফিরা করছে হাট- বাজারে। পরিপুর্নভাবে কেহই মাস্ক ব্যবহার করছেনা। কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত দোকানও খোলা রাখছে।

ওদিকে পুলিশ উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের মোড়ে বেড়িকেট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা করছে। কেউ

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, লকডাউন কার্যকরী করতে তিনি মাঠে রয়েছেন। ইতোমধ্যে তিনি দুই শতাধিক মটরসাইকেল, অটোভ্যান ও ইজিবাইকের চাবি জব্দ করেছেন। দোকান খুলে রাখার দায়ে দুজনকে চার হাজার টাকা জরিমানা করেছেন। করোনা নীতি উপেক্ষাকারীদের কাউকে ছাড় দেয়া হচ্ছেনা।

উল্লেখ্য, শরণখোলায় গত ২৩ দিনে ১৯৮ জনের কোভিট -১৯ টেস্টে ৬১ জনের করোনা শনাক্ত হয়। করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাপে এখানে ৩ জন করোনা রুগীর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net