ঢাকা   ০৫:৫৪:১২ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঈদগাঁওতে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, কিশোরসহ ভেসে গেল ১০ যুবক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫৫৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার সদরের ঈদগাঁও- জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া মনজুর মৌলভী দোকান হতে পূর্ব পোকখালী সংযোগ সেতুটি ঢলের পানিতে তলিয়ে গেছে।

এ সময় কিশোরসহ ১০ যুবক ভেসে গেলেও তারা সাতরিয়ে কুলে উঠেছে।

জাফর আলম নামের এক যুবক আহত হয়েছে, সে পূর্ব ফরাজী পাড়া এলাকার মোহাম্মদ কালুর ছেলে বলে জানা যায়।
১ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বিগত ১২ বছর আগে দুই ইউনিয়ন মানুষের চলাচলের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডির তত্বাবধানে ব্রীজটি নির্মাণ করা হয় হয়। টানা ভারী বর্ষনে ব্রীজটি মাঝখান থেকে ভেঙে যায়।

এ সময় ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি আটকানোর সময় ব্রীজের উপর এবং নিচের পাইলিং এ থাকা ১০ জন যুবক ভেসে গেলেও তারা সাঁতার কাটিয়ে কুলে উঠে যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থ্নীয়রা দ্রুত ব্রীজটি পুনঃনির্মাণ করে চলাচলের পরিবেশ সৃষ্টি অথবা বিকল্প যাতায়াতের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি