1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী জেলার পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান

নরসিংদী জেলার পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৪৭ বার

পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।

অদ্য বৃহস্পতিবার (১৫ জুলাই ২০২১খ্রি.) ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জনাব এম খুরশীদ হোসেন, বিপিএম(বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ মহোদয় এবং জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ডিআইজি, ঢাকা রেঞ্জ নিকট হতে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম।

পাশাপাশি নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে
নির্বাচিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে।

মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার ও নরসিংদী জেলা পুলিশকে মনোনীত করা হয়।

পুরস্কার বিতরণের সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি , ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারসহ ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net