1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের গহিরায় কোরবানির পশুর হাটে খুঁটি ৪শ- হাসিল ৩শ টাকা-নেই সরকারী ইজারা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

রাউজানের গহিরায় কোরবানির পশুর হাটে খুঁটি ৪শ- হাসিল ৩শ টাকা-নেই সরকারী ইজারা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৬৭৪ বার

রাউজানের গহিরা দলই নগর উচ্চ বিদ্যালয় মাঠ ও সড়কের কোরবানির পশুর হাট বসিয়ে খুঁটির ও হাসিলের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এছাড়া সরকারী নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করারও অভিযোগ করেছেন স্থানীয়রা। গতকাল ১৮ জুলাই রবিবার বাজারটি পরিদর্শন কালে দেখা গেছে স্বাস্থ্য বিধির বালাই নেই ক্রেতা বিক্রেতার মাঝে। গরু বিক্রেতারা জানিয়েছেন গরু বাধাঁর প্রতিটি খুঁটির জন্য দিতে হয়েছে ৪শত টাকা। ক্রেতাসাধারণ জানিয়েছেন প্রতিটি গরুর জন্য দিতে হয়েছে ৩শত টাকা হাসিল। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, কালাচাঁন্দ হাট বা দলই নগর উচ্চ বিদ্যালয়ের পশুর হাটে সরকারী ইজারা দেওয়া হয়নি।

যারা হাট বসিয়ে হাসিল বা খুঁটির টাকা নিচ্ছে তাহা সম্পূর্ণ অবৈধ। তিনি জানান, যারা এসবের সাথে জড়িত তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে নির্বাহী কর্মকর্তা বাজারটি পরিদর্শন করেন। এর আগে তিনি ফকির হাট পশুর বাজার পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্যবিধি অমান্য করায় দুইটি মামলায় এক হাজার পাঁচ শত টাকা জরিমানা আদায় করেন। কালাচাঁন্দ হাট বাজারের নানা অনিয়ম ও স্বাস্থ্য ঝুঁকি উল্লেখ করে বাজার কমিটির সাবেক সভাপতি ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন. আমি নয় বছর বাজার কমিটির সভাপতি থাকা কালে শুধু ২ শত টাকা করে খরচ বাবদ নিতাম। বাজারের কোন হাছিল বা খুঁটির টাকা নিতাম না। এখন মানুষের উপর জুলুমবাজি করে দ্বিগুণ হাসিল ও খুঁটির টাকা নিচ্ছেন। সড়ক দখল করে ও স্বাস্থ্যবিধি না মেনে বাজার বসানো কারণে বাজারে আসা অধিকাংশ লোকজনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি হতে পারে। তিনি এই ব্যপারে রাউজানের সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net