1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাবের হাতে আটক তিন ভুয়া দন্ত চিকিৎসক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

র‌্যাবের হাতে আটক তিন ভুয়া দন্ত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৭৭ বার

নরসিংদীর বেলাব থানার নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে তিনজন ভূয়া ডেন্টাল ডাক্তারকে আটক করেছে র‌্যাব ১১। শনিবার বিকেলে র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রেজিঃ বিহীন চিকিৎসার প্যাড, ভূয়া ডাক্তার নামীয় সীল, ভিজিটিং কার্ড, মোবাইল, টাকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলো- রায়পুরা থানার লক্ষীপুর গ্রামের আব্দুল্লাহ ফারুক এর স্ত্রী রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা (৩৩), বেলাব থানার চরলক্ষীপুর গ্রামের হাসান আলী এর ছেলে মোঃ খাইরুল ইসলাম মোল্লা (৩৪) ও কিশোরগঞ্জের ভৈরব থানার জগন্নাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান রুমেল (২৬)।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বেলাব থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজেদের ডাক্তার ও ডেন্টিস্ট পরিচয়ে চেম্বার খুলে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। তারা একাডেমিক সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা ডেন্টিস্ট না হয়েও নিজেদেরকে ডাক্তার এবং ডেন্টিস্ট পরিচয় দিয়ে রোগীদের সাথে ভূয়া পদবী ও পরিচয় দিয়ে প্রতারণমূলক ভাবে টাকা আদায় করছিল। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়ছে আগন্তুক রোগীদের।

এমন অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি করে অভিযোগের সত্যতা পায় র‌্যাব। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নারায়ণপুর বাসস্ট্যান্ড, পিরিজকান্দি রোড জামে মসজিদের সামনের মা মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ার হতে রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা, নারায়ণপুর বাসস্ট্যান্ড এর ঢাকা-সিলেট মহাড়কের দক্ষিন-পশ্চিম পাশের সেবা ডেন্টাল কেয়ার হতে মোঃ খাইরুল ইসলাম মোল্লা এবং নারায়ণপুর বাসস্ট্যান্ডস্থ মেইন রোডের দক্ষিন পাশের সালেহা ডেন্টাল কেয়ার হতে মেহেদী হাসান রুমেলকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net