1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হরিণের চামড়া রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

হরিণের চামড়া রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন

নইন আবু নাঈম,বাগেরহাটঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩২৭ বার

শরণখোলায় প্রতিপক্ষের বাড়িতে হরিণের চামড়া রেখে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন। র‌্যাব-৬ এর অভিযানে মূল রহস্য বেরিয়ে পড়লে সংবাদদাতারাই দুইটি হরিণের চামড়াসহ আটক হন। শনিবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, সোনাতলা গ্রামের আমির মল্লিকের পুত্র জাকির মল্লিক (৪৫), জাকির মল্লিকের পুত্র ওমর সানি (১৯), রসুলপুর গ্রামের আমির পাহলানের পুত্র হাফিজুল (৩৫) ও নুরুল হক ফরাজির পুত্র মাসুম ফরাজি (৩০)।
এলাকাবাসী জানায়, আটক জাকির মল্লিকের সাথে পাশ্ববর্তী গ্রামের মোশারেফ ফকিরের বিরোধ চলে আসছে। এমনকি উভয়ের মধ্যে আদালতে মামলা চলমান। এ অবস্থায় মোশারেফ ফকিরকে ফাঁসাতে তার বাড়িতে দুই হরিণের চামড়া রেখে র‌্যাবকে খবর দেয় জাকির মল্লিক। খবর পেয়ে র‌্যাবের একটি দল শনিবার ভোররাতে খবরদাতাদের সাথে নিয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে মোশারেফ ফকিরের বাড়ির সামনে থেকে চামড়া দুটি উদ্ধার করে। এক পর্যায়ে র‌্যাব সদস্যদের সন্দেহ হয় মোশারেফকে ফাঁসাতে হরিণের চামড়া তার বাড়িতে রেখে আসছে প্রতিপক্ষরা। এসময় র‌্যাব এ ঘটনার সাথে জরিত ওই চার ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

এ ব্যপারে র‌্যাব-৬ এর একটি প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয় তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাতলা গ্রামের বেড়ি বাঁধের উপর ক্রয়-বিক্রয়ের সময় দুইটি হরিণের চামড়াসহ ওই চারজনকে আটক করা হয়। এব্যপারে শরণখোলা থানায় ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বণ্যপ্রানি (সংরক্ষন ও নিরপত্তা) আইন ২০১২ মামলা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net