1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রায় তিনলক্ষাধিক টাকার ইয়াবাসহ ২জন আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

প্রায় তিনলক্ষাধিক টাকার ইয়াবাসহ ২জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৫২ বার

সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারের সময় তাদের নিকট থেকে ১২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (৭ জুলাই) দুপুর পৌণে ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার মধ্য চারাবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার মোঃ নুরুল ইসলাম (৩৬) ও মোঃ শরীফুল ইসলাম (২২)।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার মধ্যচারাবাগ এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ১২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ-৪৬২০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net