1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড হারিয়ে বিপাকে বিদেশ যাত্রী সোহেল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট ছাত্র ফোরামের ২৬-২৭ সেশনের কমিটি গঠন  ঈদগাঁওয়ে ভোররাতে বসতঘরে ডাকাতি,  নগদ টাকা ও স্বর্ণ লুট নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড হারিয়ে বিপাকে বিদেশ যাত্রী সোহেল

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৭৯ বার

পাসপোর্টসহ তিনটি ভোটার আইডি কার্ড (লামা উপজেলার ফাসিয়াখালী ১ নং ওয়ার্ডের ভোটার) হারিয়ে বিপাকে পড়েছেন সম্ভব্য বিদেশ যাত্রী মোহাম্মদ সোহেল।

তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কালা পাড়া গ্রামের আলী আহমদ ও ফাতেমা বেগমের পুত্র।

গতকাল বুধবার (৩০ জুন) রাত ৯ টার সময় চকরিয়া থেকে ম্যাজিক গাড়ি করে ডুলাহাজারা হয়ে খুটাখালী আসার পথে নিজের পাসপোর্ট, আইডি কার্ড, মা-বাবার দুটিসহ তিনটি ভোটার আইডি, তিনটি ছবি,একটি মেডিকেল রিপোর্টের টোকেন টিস্যুর প্যাকেটে মোড়ানো অবস্থায় কোথাও হারিয়ে গেছে।
প্রয়োজনীয় এসব জরুরি কাগজপত্র হারিয়ে বেশ বিপাকে পড়েছেন এই যুবক।

পাসপোর্ট হারানোর কারণে বিদেশ যেতে পারছেন না মোহাম্মদ সোহেল।

হারিয়ে যাওয়া পাসপোর্ট, আইডি কার্ড উদ্ধার করতে তিনি চকরিয়া থানায় সাধারন ডায়রী (জিডি) প্রক্রিয়াধিন বলে জানা গেছে।

এমন অবস্থায় সকলের সাহায্য কামনা করে তিনি বলেন, কোনোভাবে এই বার্তা কোন সুহৃদয়বানের কাছে পৌঁছালে তিনি হয়তো সব ফেরত পাবেন। এগুলো কারোর কোনো উপকারে আসবে না। কিন্ত তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ সোহেলের পাসপোর্টে নাম দেয়া আছে-Mohammad Sohel। পাসপোর্ট, আইডি কার্ড খুঁজে পেলে তাকে ফিরিয়ে দিতে এই নম্বরে ০১৮৩৫ ৮৫৩১০৩/০১৭৮৭ ৪৫৮৬৫২/০১৮৪০ ৮৮২২৩৮ যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net