1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিরোজপুরে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ঔষধ সেবা কার্যক্রমের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

পিরোজপুরে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ঔষধ সেবা কার্যক্রমের উদ্বোধন

মোঃ ফয়সাল হাসান,পিরোজপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৭৭ বার

পিরোজপুরে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ঔষধ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদও উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর ০১ এর সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের সার্বিক সহযোগীতায় শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ঔষধ সেবা কার্যক্রমের এর উদ্বোধন করেন সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ বশির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন।

অক্সিজেন ব্যাংক ও ঔষধ সেবা কার্যক্রমের পরিচালক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন বলেন, যে কোন সময়ে ফোন করলে পৌছে দেয়া হবে অক্সিজেন, অক্সিমিটার ও ঔষধ। ২৪ ঘন্টাই শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ঔষধ সেবা কার্যক্রম খোলা থাকবে। যখনই কল করা হবে তখনই আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছে দিবে অক্সিজেন।

এসময় সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী বলেন, বর্তমান সময়ে ফ্রি অক্সিজেন ব্যাংক অত্যান্ত জরুরী। করোনা মহামারীতে শহীদ শেখ ফজলুল হক মনি ফ্রি অক্সিজেন ব্যাংক ও ঔষধ সেবা কার্যক্রমের জীবন বাঁচাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার করোনা মহামারীতে মানুষের জন্য সেন্টাল অক্সিজেন সার্ভিস, ফ্রি ঔষধ সহ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। আমাদের জেলা হাসপাতালে ৬০০ লিটারের সেন্টাল অক্সিজেন সার্ভিস চালু থাকলেও মাত্র ১৫ দিনে তা শেষ হয়ে যায়। তাই ফ্রি অক্সিজেন ব্যাংক এর কার্যক্রম অত্যান্ত জরুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net