ঢাকা   ০৭:০৭:২৪ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডা. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের গেট টুগেদার অনুষ্ঠিত স্মৃতিচারণ, আড্ডা ও প্রীতিভোজে মুখরিত বন্ধুদের মিলনমেলা রক্তে ভেজা ২৮ অক্টোবর উপলক্ষে মাগুরায় জামায়াতের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত  কুমিল্লায় ইন্টারনাল মেডিসিন দিবসে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত কুমিল্লায়  জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও  আলোচনা সভা অনুষ্ঠিত  শিমুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ শিমুলিয়া ইউনিয়নে ৭৭ জনের মাঝে পুষ্টিচাল বিতরণ বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

মাগুরায় নবম শ্রেণীর ছাত্র ছুরিকাঘাতে নিহত

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা সদরের বেরইলপলিতা এলাকায় ছুরিকাঘাতে নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ জুলাই মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম কাজী গোলাম রসুল (১৫)। সে বেরইলপলিতা আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

বেরইলপলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার মহম্মদ আলী জানান, গোলাম
রসুল ঘটনার সময় রাত সাড়ে আটটার দিকে বেরইলপলিতা দক্ষিণ পাড়ায় নূর আলমের বাড়ির সামনের সড়কে দাঁড়িয়েছিল। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রসুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার আগেই গোলাম রসুলের মৃত্যু হয়েছে। তাঁর বুকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।

নিহত স্কুল ছাত্র কাজী গোলাম রসুল বেরইরপলিতা গ্রামের কাজী রওনক হোসেনের ছেলে। তাঁর বাবা স্থানীয় বাজারে চা বিক্রি করেন বলে জানা গেছে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে গোলাম রসুল সবার ছোট।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নুল আবেদিন জানান, মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে গোলাম রসুলের মৃত্যু হয়। পুলিশ ধারণা করছে, অনলাইনে গেম খেলা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। লাশ মর্গে পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। বড় ধরনের দূর্ঘটনা প্রতিরোধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোলাম রসূলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি