1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইজউদ্দিন মোল্লাকে শহীদ মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদ ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইজউদ্দিন মোল্লাকে শহীদ মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদ ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৪৯ বার

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া বানিয়াপাড়া গ্রামের মৃত মমিন মোল্লার ছেলে আইজউদ্দিন মোল্লা ১৯৭১ সালের ২৪ নভেম্বর পাক হানাদারদের গণহত্যায় নিহত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তাকে শহীদ মুক্তিযোদ্ধা বানানোর প্রতিবাদে ২৯ আগস্ট রোববার সকাল ১১টায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মতিনের আয়োজনে ও সভাপতিত্বে স্থানীয় মুক্তিযোদ্ধারা এক সংবাদ সম্মেলন করেন। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মতিন। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালের ২৪ নভেম্বর সদর উপজেলার সূর্যদ্দী গ্রামে পাকহানারদের গণহত্যায় আইজউদ্দিন মোল্লা নিহত হন। এদিকে তার বড় ছেলে মোঃ আজিজুর রহমান তার বাবা আইজউদ্দিনের নামে বিগত ২০১২ সালের ৩ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সনদ ম-১৮৩২৪৯ নং একটি ভূয়া সনদ তৈরি করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আসছেন বলে অভিযোগ করেন। এছাড়াও আইজউদ্দিন মোল্লার বড় ছেলে মোঃ আজিজুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের লোক পরিচয় দিয়ে চাকুরীর বদলী বাণিজ্য এবং বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন। মোঃ আজিজুর রহমান ও তার ছোট ভাই পুলিশ পরিদর্শক মোঃ মোস্তুাফিজু রহমান গণহত্যায় নিহত পিতাকে শহীদ মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে ভূয়া সনদপত্র তৈরির মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার প্রতিবাদ এবং বিচার দাবী করেন। এব্যাপারে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ এক প্রত্যেয়ন পত্রে বলেন, শেরপুর সদর উপজেলার সূর্যদ্দী গ্রামে ১৯৭১ সালের ২৪ নভেম্বর পাকহানার বাহিনী কর্তৃক গণহত্যায় নিহত হন। শেরপুর সদর উপজেলার ১২ নং কামারিয়া ইউনিয়নে ২ জন শহীদ মুক্তিযোদ্ধাসহ ৪২ জন বীর মুক্তিযোদ্ধার নাম তালিকা ভুক্ত রয়েছে সেই তালিকায় আইজউদ্দিন মোল্লার নাম নেই। কাজেই সে কখনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই এবং মুক্তিযোদ্ধাও ছিল না।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ আবুল হাশেম।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাগণসহ প্রেসক্লাব সভাপতি মোঃ শরীফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদুল উজ্জল, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net