ঢাকা   ০৩:২৮:৩৬ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

গাঁজাসহ আটক ১

খ.ম. নাজাকাত হোসেন সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৮৪৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, কচুয়ায় গাঁজাসহ এক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী এলাকা থেকে সোহাগ মিনা নামের একজনকে আটক করা হয়েছে। এসময়ে অপর আসামী দীলিপ দেবনাথের ছেলে দেবাশীষ দেবনাথ (৪০) পালিয়ে যায়।

এসআই মোঃ মোমরেজ আলীর নেতৃত্বে থানা পুলিশ তল্লাশীকরে সোহাগের পরিহিত প্যান্টের পিছনের ডান পাশের পকেট থেকে পলিথীনের মধ্যে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা ও মাদক বিক্রিত নগদ ৫ হাজার একশ টাকা উদ্ধার করে পুলিশ। আটক মোঃ মেহেদী হাসান ওরফে সোহাগ মিনা (২০) উপজেলার খলিশাখালী গ্রামের মোঃ আসলাম মিনার ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো,মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকা সহ একজনকে আটক করা হয়েয়ে। এসময়ে অপর আসামী পালিয়ে যায়। আটককৃত ও পলাতক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি