1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় র‌্যালি সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

গাইবান্ধায় র‌্যালি সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৪২ বার

কাউকে পেছনে ফেলে নয়: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউণ্ডেশন ও অবলম্বনের আয়োজনে র‌্যালি, সমাবেশ ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ অগাস্ট) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ভূতগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতা গৌর পাহাড়ী, আদিবাসী ছাত্র পরিষদের নেতা রিনা হাসদা, সখি পাহাড়ী, অবলম্বনের কোষাধ্যক্ষ মাসুদ হাসান লিচু, আদিবাসী নেত্রী কমলা মার্ডি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে আদিবাসী জনগোষ্ঠী প্রান্তিক অবস্থানে রয়েছে। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সমতলে আদিবাসীদের ভূমি কমিশন গঠন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, মাতৃভাষায় শিক্ষা, সংস্কৃতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান। এছাড়াও বক্তারা বলেন, আদিবাসীদের বিভিন্নভাবে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আজও সাঁওতালদের ভূমির অধিকার রক্ষায় জীবন দিতে হচ্ছে। আদিবাসীদের ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি রক্ষা জন্য প্রতিটি জেলায় কালচারাল একাডেমি গঠনের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net