1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছেলে সন্তানের জন্ম দিলেন নুসরাত জাহান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭ সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে 

ছেলে সন্তানের জন্ম দিলেন নুসরাত জাহান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৪৪ বার

ছেলে সন্তানের মা হলেন নুসরাত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। মা এবং ছেলে ভালো আছে। সন্তান জন্ম নেওয়ার সময় তার ইচ্ছে অনুসারে যশ ছিলেন তার সঙ্গে। তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে নুসরাতের মা হওয়ার পুরো পর্যায়েই যশ তার সঙ্গী ছিলেন। খেয়াল রেখেছিলেন নুসরাতের। কিন্তু নিজে এই বিষয়ে কোনও দিন মুখ খোলেননি।

মা হওয়ার পর্যায়ে মহিলাদের অধিকার বুঝে নেয়ার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন নুসরাত।

তিনি জানিয়েছিলেন, ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে দাঁড়িয়ে তার জীবনের কথা, সিদ্ধান্তের কথা। তার সঙ্গী নিখিল জৈনের নাম না করে তিনি বলেছিলেন দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিৎ।

নুসরাতের মতে, কেবলমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভালো থাকা যাবে না। নিজের পছন্দ আর ইচ্ছেকেই যে প্রত্যেক মহিলাকে প্রাধান্য দিতে হবে, এই কথাই বার বার নেটমাধ্যমে বলতে চেয়েছেন নুসরাত। তবে তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি কোনোদিন মুখ খোলেননি।

নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল জানিয়েছিলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না।

তিনি বলেন, নুসরাতের সঙ্গে দীর্ঘ দিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়। তবে তার অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা গে এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।

অন্তঃসত্ত্বা প্রসঙ্গে নুসরাত বলেছিলেন, ‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেয়া উচিত নয়।’ সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net