1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় শর্প দংশনে গৃহবধূর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় শর্প দংশনে গৃহবধূর মৃত্যু

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৭৩ বার

শেরপুরের নকলায় বিষধর শর্প দংশনে এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীয়ারপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। শর্প দংশনে নিহত ওই মহিলার নাম নিলুফা ইয়াসমীন (৩৫)। তিনি ওই গ্রামের আয়তুল্লার স্ত্রী এবং ৩ সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানাযায়, নিলুফা ইয়াসমীন রোববার বিকেলে গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে বিষধর সাপ ওই নারীকে দংশন করে। ওই নারীর চিৎকারে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাত আনুমান ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, রোববার বিকেলে নিলুফা ইয়াসমীন গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে তাকে শর্প দংশন করে। রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা মারাযান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net